ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার এবার হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যা করলো ইসরায়েল

এবার হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যা করলো ইসরায়েল

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। শুক্রবার লেবাননের দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অপারেশন কমান্ডার ইব্রাহিম আকিল, যিনি গ্রুপের শীর্ষ সামরিক সংস্থায় কাজ করেন।

ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ইউনিটের সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন আকিল। ওই সময় তাকে হত্যা করা হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় আট জন নিহত এবং ৫৯ জন আহত হয়েছে।

এই হামলাকে হিজবুল্লাহর ওপর আরেকটি বড় আঘাত বলে বিবেচনা করা হচ্ছে। কারণ মঙ্গলবার হিজবুল্লাহার সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরের দিনই হিজবুল্লাহর শত শত ওয়াকিটকি বিস্ফোরিত হয়। পরপর হামলায় কমপক্ষে দুই শিশুসহ ৩৭ জন নিহত এবং তিন হাজারেরও বেশি লোক আহত হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত