ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ এবার জানাজার সময় হামলা চালিয়ে ৪০ জনকে হত্যা!

এবার জানাজার সময় হামলা চালিয়ে ৪০ জনকে হত্যা!

ছবিঃ সংগৃহীত

গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত সুদানে ফের রক্তপাত। দেশটির কেন্দ্রীয় কর্দোফান প্রদেশের গুরুত্বপূর্ণ শহর আল-ওবাইদে এক জানাজায় র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর চালানো ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয় (OCHA) এক বিবৃতিতে জানায়, চলমান সংঘাতের মধ্যেই কোরদোফান অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি ঘটছে।

স্থানীয় প্রশাসনের বরাতে জানানো হয়েছে, জানাজার একটি তাঁবু লক্ষ্য করে হামলাটি চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।

রাজ্য সরকার এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আরএসএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এখন জরুরি, কারণ তারা বারবার নিরস্ত্র বেসামরিক জনগণের ওপর জাতিগত ও বর্ণভিত্তিক হামলা চালাচ্ছে।

এই হামলা এমন সময়ে ঘটল, যখন উত্তর দারফুর প্রদেশের আল-ফাশার শহরে সাম্প্রতিক আরএসএফ হামলায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এসব হামলায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সর্বশেষ হিসাব অনুযায়ী, অক্টোবরের শেষ নাগাদ উত্তর ও দক্ষিণ কর্দোফান অঞ্চলে বাড়তে থাকা সহিংসতার কারণে ৩৮ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পতনের পর থেকেই সুদান রাজনৈতিক বিশৃঙ্খলা ও ক্ষমতার লড়াইয়ে জর্জরিত। এক সময় একসঙ্গে কাজ করা সুদানি সশস্ত্র বাহিনী ও আধাসামরিক আরএসএফের বিরোধ ২০২৩ সালের এপ্রিলে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেয়, যা দেশটিকে কার্যত পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত