ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ এবার কোয়ারেন্টাইনে তামিম ইকবাল

এবার কোয়ারেন্টাইনে তামিম ইকবাল

দেশজুড়ে চলমান করোনা প্রকোপে কয়েকদিন আগে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মা নুসরাত ইকবাল ও ভাই নাফিস ইকবালহ চারজন। তামিম ইকবাল সেসময় স্ত্রী-সন্তান নিয়ে ছিলেন ঢাকায়। তাই সেবার তামিককে কোয়ারেন্টাইনে থাকতে হয়নি। কিন্তু এবার কোয়ারেন্টাইনে যেতে হলো তামিমকেও।

তামিমকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে সরকারি নিয়ম অনুসারে। গত ২৫ জুলাই পেটের ব্যথার চিকিৎসা করাতে লন্ডন গিয়েছিলেন তামিম ইকবাল। সেখানে কয়েকটি পরীক্ষা করে দেশে ফেরেন ঈদের দিন সকালে। যেহেতু বিদেশ থেকে এসেছেন, তাই বাধ্যতামূলক দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাকে। আগামী ১৪ আগস্ট পর্যন্ত স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকতে হবে তামিমকে।

এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তার আগেই তামিমকে অনুশীলনে ফেরানো যায় কি না, সেটি নিয়ে ভাবছে বোর্ড। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়ই নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করা হবে তামিমের। সেখানে ফল নেগেটিভ আসলে নির্ধারিত সময়ের আগেই অনুশীলনে ফিরতে পারেন ওয়ানডে অধিনায়ক।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত