ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ এবার কারাগারেই চালু হলো সহবাসের আলাদা রুম, ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সুযোগ পেলেন বন্দিরা

এবার কারাগারেই চালু হলো সহবাসের আলাদা রুম, ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সুযোগ পেলেন বন্দিরা

ছবি: সংগৃহীত

ইতালির বিচার ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রথমবারের মতো কারাবন্দিদের জন্য ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’ বা ‘সেক্স রুম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গত শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় আমব্রিয়া (উমব্রিয়া) অঞ্চলের তেরনি শহরের একটি কারাগারে এই বিশেষ কক্ষের উদ্বোধন করা হয়।

ইতালির ইতিহাসে এই প্রথম কোনো কারাগারে এ ধরনের ব্যবস্থা চালু হলো। দেশটির সাংবিধানিক আদালতের একটি ঐতিহাসিক রায়ের পরই এই পদক্ষেপ নেওয়া হয়। আদালত তাঁর রায়ে বলেছিলেন, কারাবন্দিদেরও তাদের স্বামী, স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ও একান্তে সময় কাটানোর অধিকার রয়েছে। ইউরোপের ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন ও নেদারল্যান্ডসের মতো বহু দেশেই এই ধরনের ‘কনজুগাল ভিজিট’ বা দাম্পত্য সাক্ষাতের অনুমতি রয়েছে।

আমব্রিয়ার (উমব্রিয়া) কারাগারের বন্দি অধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা জিওসেপ্পে কাফোরিও (জুসেপ্পে কাফোরিও) জানিয়েছেন, উদ্বোধনের দিনই এক কারাবন্দি তাঁর নারী সঙ্গীকে নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন।

জিওসেপ্পে কাফোরিও বলেন, “আমরা খুবই খুশি, কারণ প্রথম সাক্ষাৎটি বেশ ভালোভাবে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করা জরুরি এবং তা অব্যাহত রাখা হচ্ছে।” তিনি আরও জানান, এই পরীক্ষামূলক উদ্যোগটি সফল হয়েছে এবং আগামী দিনগুলোতেও এ ধরনের আরও সাক্ষাতের সুযোগ দেওয়া হবে।

বিচার মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী, যেসব কয়েদিকে এই সুযোগ দেওয়া হবে, তাঁরা তাঁদের সঙ্গীর সঙ্গে দু’ঘণ্টার জন্য একটি নির্দিষ্ট কক্ষে অবস্থান করতে পারবেন। এই কক্ষে একটি বিছানা এবং শৌচাগারের ব্যবস্থা থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে কক্ষের দরজা খোলা রাখা হবে, যাতে কোনো জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করতে পারে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত