ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব এবার ইউক্রেনের হৃদপিন্ড কুপিয়ানস্কের ভেতরে ঢুকেছে রাশিয়ার সেনারা!

এবার ইউক্রেনের হৃদপিন্ড কুপিয়ানস্কের ভেতরে ঢুকেছে রাশিয়ার সেনারা!

ইউক্রেনের অধিকাংশ রেলস্টেশনের দখল নিল রাশিয়া

ইউক্রেনের খারকিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র কুপিয়ানস্কের অনেক ভেতরে ঢুকে পড়েছে রুশ সেনারা। তারা একাধিক রেল স্টেশন দখল করে দক্ষিণমুখী এগিয়ে যাচ্ছে বলে ওই যুদ্ধক্ষেত্রে থাকা এক রুশ কমান্ডার দাবি করেছেন। রয়টার্স জানিয়েছে, ওই কমান্ডার তার শনাক্তকরণ সাইন হান্টার এবং তিনি রাশিয়ার ১৪৮৬তম মোটরাইজড রাইফেল রেজিমেন্টের অ্যাসাল্ট ডিটাচমেন্টের ভারপ্রাপ্ত অধিনায়ক বলে নিজের পরিচয় দিয়েছেন। হান্টার জানিয়েছেন, তার বাহিনী কুপিয়ানস্কের পূর্ব প্রান্তে একটি তেল ডিপোর নিয়ন্ত্রণ নিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা এক ভিডিও বিবৃতিতে তিনি বলেছেন, কুপিয়ানস্ক-ভুজলোভির দিকে যাওয়া রেলপথের একাধিক স্টেশনেরও নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। কুপিয়ানস্ক-ভুজলোভি এলাকাটি কুপিয়ানস্ক শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। তিনি আরও জানান, রাশিয়ার বাহিনী নিকটবর্তী এলাকা কুপিয়ানস্ক-সোরতুভালনি রেল স্টেশনের দখল নেওয়ার জন্যও লড়াই করছে। রয়টার্স জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের এসব প্রতিবেদন তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক ও খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহর ঘিরে ফেলতে রাশিয়া সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে।

তবে ইউক্রেন দাবি করেছে, তারা পোকরভস্কের পূর্বে মিরনোরাহডে সরবরাহ পাঠিয়েছে। রাশিয়ার যুদ্ধ ব্লগাররা মঙ্গলবার যাচাই করা হয়নি এমন একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, রাশিয়ার বাহিনী কুয়াশা ঢাকা একটি সড়ক ধরে পোকরভস্ক শহরে প্রবেশ করছে। এই ভিডিওটি কখন গ্রহণ করা হয়েছে আর এটির স্থান রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। ভিডিওতে রুশ সেনাদের মোটরসাইকেল, গাড়ি ও অন্যান্য যানবাহনে করে আবর্জনা ছড়ানো একটি রাস্তা দিয়ে এগিয়ে যেতে দেখা গেছে। রাস্তার পাশে একটি ড্রোন উড়তে দেখা গেছে।

ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার ওলেক্সান্দার সিরস্কি নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পোকরভস্ক দখল করতে অভিযান চালানোর জন্য রাশিয়া প্রায় দেড় লাখ সেনা জড়ো করছে। এসব সেনার মধ্যে মেকানাইজড গ্রুপ ও মেরিন ব্রিগেডগুলো আছে। তিনি আরও বলেছেন, ইউক্রেনের সেনারা রুশ বাহিনীর অগ্রগতি রুখতে ঘনবসতি এলাকাগুলোতে অবস্থান নিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে আর তারা রাশিয়ার নাশকতা ইউনিটগুলোর সঙ্গেও লড়াই করছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত