ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন এক সিনেমায় কত পারিশ্রমিক পান নয়নতারা?

এক সিনেমায় কত পারিশ্রমিক পান নয়নতারা?

নয়নতারা

ভারতীয় দক্ষিণী সিনেমার নায়িকা নয়নতারা। বলা হয়ে থাকে ভারতের দক্ষিণী সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। এশিয়ানেট নিউজের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত মালয়ালম অভিনেত্রীদের মধ্যে নয়নতারা সবচেয়ে এগিয়ে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য, নয়নতারা প্রতি সিনেমার জন্য ১০-১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে গত কয়েক বছর খুব বেশি সিনেমায় অভিনয় করেননি; যা করেছেন তাও বেছে বেছে। সম্প্রতি প্রায় দেড়শ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর চর্চা চলছে।

গণমাধ্যমের তথ্য, নয়নতারা যে অভিনেতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তার নাম ‘সারাভানান’। তিনি সারাভানান স্টোরসের মালিক। ২০২২ সালে, ‘দ্য লিজেন্ড’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন।
এটি বড় বাজেটের সিনেমা ছিল। ওই সিনেমাতে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা অভিনয় করেন। সিনেমাটিতে ঝলমলে দৃশ্য যেমন ছিল আবার তেমনি ছিল তারকাবহুল। তারপরেও প্রেক্ষাগৃহে মুক্তির পর এটি সফলতার মুখ দেখেনি।

সিনেমা মুক্তি না দিয়েই সারাভানান আরেকটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। নতুন সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য নয়নতারার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। আলাপচারিতায় সারভানান জানান, যত টাকা লাগে নেন। ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪২ কোটি ৫৩ লাখ টাকার বেশি) দিতেও রাজি আছি। এতেও মন গলেনি নায়িকার। নয়নতারা স্পষ্টভাবে ‘না’ বলে দেন।

নয়নতারা সিনেমা হাতে নেওয়ার আগে শুধু পারিশ্রমিকের দিকে তাকান না। তিনি  শক্তিশালী গল্প ও গুণী পরিচালকের সঙ্গে কাজ করতে চান। বলতে গেলে শুধু অর্থ নয়, অর্থপূর্ণ কাজে বিশ্বাসী তিনি। সারাভানানের কাছে টাকা ছিল, তবু তিনি মনে করেননি সিনেমাটি তার জন্য সঠিক।

সম্প্রতি তামিল-মালায়ালাম ভাষার দুইটি সিনেমার কাজ শেষ করেছেন নয়নতারা। ‘মেগা ১৫৭’, ‘হিট’, ‘টক্সিক’সহ ছয়টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০০৫ সালে ‘আয়া’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে নয়নতারার। ২০১০ সালে ‘সুপার’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন। তবে বলিউডে অনেকবার কাজের প্রস্তাব পেয়েও তা প্রত্যাখান করেছেন। সর্বশেষ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। নয়নতারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টেস্ট’।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত