ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ চাকরি এক সপ্তাহে ৭৫২ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

এক সপ্তাহে ৭৫২ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

এক সপ্তাহে দেশের ১১টি  জেলার বিভিন্ন আদালতে ৭৫২ জনকে  সরকারি আইন কর্মকর্তা হি‌সে‌বে নি‌য়োগ দি‌য়ে‌ছে সরকার।

তা‌দেরকে সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হ‌য়ে‌ছে।

সং‌শ্লিষ্ট সূত্র এসব তথ‌্য জানায়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত এক সপ্তা‌হে ৮৩ জনকে কিশোরগঞ্জ, ৬৩ জনকে কক্সবাজার, ২৫ জনকে রাজবাড়ী, ১২৮ জনকে কুষ্টিয়া, ৩৪ জনকে সাতক্ষীরা, ৯১ জনকে নারায়ণগঞ্জ, ১৪৫ জনকে বরিশাল, ৬৩ জনকে সুনামগঞ্জ, ৪৪ জনকে নেত্রকোনা,  ৫৬ জনকে নাটোর ও ২০ জনকে পঞ্চগড় জেলার জেলা ও দায়রা জজ ও এর অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে নিয়োগ দেয়।
গত ২৪, ২৯ ও ৩০ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত তিনটি নিয়োগাদেশ জারি করা হয়।

উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত  এসব নিয়োগাদেশে,  উল্লিখিত ১১টি জেলার জেলা ও দায়রা জজ আদালত ও এদের অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতের আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত