ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ একাদশ সংসদের নবম অধিবেশন বসছে ৬ সেপ্টেম্বর

একাদশ সংসদের নবম অধিবেশন বসছে ৬ সেপ্টেম্বর

একাদশ জাতীয় সংসদের ৯ম অধিবেশন আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এদিন বেলা ১১টায় এ অধিবেশন শুরু হবে। গতকাল বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবারের অধিবেশনেও সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মাথায় রেখেই আয়োজন চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে একাদশ জাতীয় সংসদের ৯ম (২০২০ সালের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন। তিনি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন ১১টায় এ অধিবেশন শুরু হবে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এবারো করোনাকালেই অধিবেশন বসছে। এবারের অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। করোনা সংক্রমণ বিবেচনায় অধিবেশনটি মাত্র পাঁচ কার্যদিবস চলতে পারে। আগের অধিবেশনগুলোর মতো এবারো কঠোর স্বাস্থ্যবিধি মানা হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত