ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তি: প্রথম ধাপে সাড়ে ১৩ লাখ শিক্ষার্থীর আবেদন

একাদশ শ্রেণিতে ভর্তি: প্রথম ধাপে সাড়ে ১৩ লাখ শিক্ষার্থীর আবেদন

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটে। গত ৯ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছিল।

ঢাকা শিক্ষা বোর্ড সুত্রে জানা গেছে, এ বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১৭ লাখ শিক্ষার্থীর মধ্যে এই ধাপে কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে প্রায় সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী। অর্থাৎ প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী কলেজে ভর্তির আবেদনই করেনি। তাদের জন্য পরবর্তী সময়ে আরও দুই ধাপে আবেদনের সুযোগ থাকছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এবার অনলাইনে কমপক্ষে পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দিয়ে আবেদনের সুযোগ ছিল। আসন সংখ্যা অনুযায়ী ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে। প্রথম ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীদের নাম ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট। সেই তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা কলেজ নিশ্চায়ন করতে পারবে।

দ্বিতীয় ধাপে আবেদন নেওয়া হবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর এবং তৃতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। এরপর ভর্তির নিশ্চয়ন, মাইগ্রেশনের কাজ শেষে আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর ভর্তির কাজটি শেষ করা হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ধাপে যারা আবেদন করতে চায়, তাদের www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আর ভর্তি আবেদনের ফির নগদ, সোনালী ব্যাংক, টেলিটক ও বিকাশের মাধ্যমে টাকা পরিশোধের সুযোগ থাকবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত