ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ একদিনে খাদ্য সচিব ইলাহীর নিয়োগ বাতিল, এক স‌চিব ও চার অতি‌রিক্ত স‌চিব‌ ওএস‌ডি

একদিনে খাদ্য সচিব ইলাহীর নিয়োগ বাতিল, এক স‌চিব ও চার অতি‌রিক্ত স‌চিব‌ ওএস‌ডি

একদিনের মাথায় নতুন খাদ্য সচিবের নিয়োগ বাতিল ক‌রে‌ছে সরকার। অপর‌দি‌কে, এক স‌চিব ও চার অতি‌রিক্ত স‌চি‌বকে ওসএস‌ডি করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১ অক্টোবর) পৃথক প্রজ্ঞাপ‌নে নি‌য়োগ বা‌তিল ও ওএস‌ডি করা হয়।

সোমবার জনপ্রশাস‌ন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জা‌রি ক‌রে খাদ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইলাহী দাদ খানকে দুই বছরের চুক্তিতে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয় স‌রকার।

এক‌দিন না যে‌তেই মঙ্গলবার রাতে তার এ নিয়োগ বাতিল করা হয় ব‌লে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে, ঠিক কী কারণে তার নিয়োগ বাতিল করা হয়েছে, তা জানানো হয়নি।

এর আগে, ইলাহী দাদ খান জেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

অন‌্যদি‌কে, আজ পৃথক প্রজ্ঞাপ‌নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এ ছাড়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক (অতিরিক্ত সচিব) মো. মাছুমুর রহমান এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সেলিম ফকিরকে ওএসডি করা হয়েছে।

অন্য আদেশে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. আব্দুর রহিম খানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত