ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু উপকূলীয় এলাকায় আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বৃষ্টি

উপকূলীয় এলাকায় আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বৃষ্টি

গভীর স্থল নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান।

রোববার (১৫ সেপ্টেম্বর) এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। এদিকে গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ২২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ সকাল থেকেও ঝরছে বৃষ্টি। টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। বিভিন্ন নিচু স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর ও আমন ক্ষেত।

নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট-বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রসৈকতে। স্বাভাবিকের চেয়ে বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা। বাতাসের চাপও বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই দেশের সহ সব সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে মাছ ধরার ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, এক সপ্তাহ ধরে মাছ ধরার বেশির ভাগ ট্রলার মহিপুরের শিববাড়িয়া নদীতে রয়েছে। আবহাওয়ার বিরূপ প্রভাবে দীর্ঘদিন সাগরে যেতে না পারায় দুশ্চিন্তায় রয়েছেন জেলেরা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত