ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব

উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব

অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এক মাসের একটু বেশি সময় হলো। এই অবস্থায় সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে অবহিত করা হয়েছে।পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের ফলে আমরা যে নতুন  বাংলাদেশ পেয়েছি, তারপরের ধারাবাহিকতাগুলো আজকের বৈঠকে তুলে ধরা হয়েছে।আমাদের পক্ষ থেকে আর্থিক সেক্টরের পুনর্গঠনের বিষয়টি উপস্থাপন করা হয়েছে। প্রতিনিধিদল তাদের সরকারের পক্ষ থেকে আর্থিক সেক্টরের পুনর্গঠনের আশ্বাস দিয়েছে।

সচিব বলেন, আজকের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, শ্রম পরিবেশ, রোহিঙ্গা জনগোষ্ঠী সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া রিভার ল বিষয়ে তাদের অবহিত করা হয়েছে, তারা নোট নিয়েছে। ডিএফসি নিয়ে সাধারণ আলোচনা হয়েছে।

পররাষ্ট্র সচিব জানান, বৈঠকে বাংলাদেশের সাথে একটি উন্নয়ন সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে বৈঠকে প্রাথমিক আলাপ হয়েছে বলেও জানান সচিব। তিনি বলেন, আজ এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, উভয়পক্ষ এ বিষয়টি নিয়ে কাজ করবে।

সচিব বলেন, আজ বিকেলে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সাথে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক হবে। আশা করি ওই বৈঠকেও এ বিষয়ে আলোচনা হতে পারে।

সচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায়। এক্ষেত্রে কি ধরনের প্রক্রিয়া হতে পারে সে বিষয়ে আজ প্রাথমিক আলোচনা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত