ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার উত্তরায় অতিরিক্ত সচিবের বাসায় অভিযান, কোটি টাকাসহ ১১ আইফোন জব্দ

উত্তরায় অতিরিক্ত সচিবের বাসায় অভিযান, কোটি টাকাসহ ১১ আইফোন জব্দ

উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে (ছবি: সংগৃহীত)

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের উত্তরার বাসায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযানে তার বাসা থেকে এক কোটি টাকা ও ১১টি আইফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে।

সোমবার (৪ নভেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৩ নভেম্বর) রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথবাহিনী এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে ওই বাসা থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়। পরে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বরত অবস্তায় অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।

জব্দ করা এই টাকা ও বিদেশি মুদ্রার বিষয়ে মোহাম্মদ আমজাদ হোসেনের কোনো বক্তব্য জানতে পারেনি রাইজিংবিডি। অর্থের উৎস নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি।

গণআন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সচিব, শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত