ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার উত্তরায় ছাত্র হত্যা মামলার আসামি মতি গ্রেপ্তার

উত্তরায় ছাত্র হত্যা মামলার আসামি মতি গ্রেপ্তার

মো. মতি

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র হত্যা মামলার আসামি মো. মতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গত ৫ আগস্ট উত্তরা তিন নম্বর সড়কের  রবীন্দ্র স্মরণীর পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সানজিদ হোসেন মৃধা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা রুজু করা হয়। ওই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন মো. মতি। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর সুইস গেট কাঁচাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এই আসামি ১০ নম্বর সেক্টরের সুইস গেইট বাজার এলাকার চিহ্নিত চাঁদাবাজ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত