ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খাবার ও রেসিপি ঈদে অতিথি আপ্যায়নে থাকুক লিচুর পুডিং

ঈদে অতিথি আপ্যায়নে থাকুক লিচুর পুডিং

ছবি: সংগৃহীত

পাকা লিচু দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু পুডিং। ঈদে অতিথি আপ্যায়নে এই পদ পরিবেশন করতে পারেন। জেনে নিন রেসিপি।

উপকরণ
লিচুর রস: ৪ কাপ
লিচুর টুকরা: ১ কাপ
চিনি: আধা কাপ
চায়না গ্রাস: ১০ গ্রাম

প্রথম ধাপ: প্রথমে চায়না গ্রাস ১ কাপ পানিতে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।

দ্বিতীয় ধাপ: এবার একটি প্যানে লিচুর রস ও চিনি জ্বাল দিন। এই মিশ্রণে বুদ্‌বুদ্ উঠে আসতে শুরু করলে পানিসহ চায়না গ্রাস দিয়ে দিন। চায়না গ্রাস না গলা পর্যন্ত নাড়তে থাকুন।

তৃতীয় ধাপ: কিছু সময় ঢিমে আঁচে জ্বাল দেওয়ার পর চুলা বন্ধ করে দিন। এবার সিলিকন মোল্ডে মিশ্রণ ঢেলে লিচু কুচি ছড়িয়ে ১ থেকে ২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।

অতিথি আপ্যায়নের জন্য লিচুর পুডিং পছন্দমতো কেটে সাজিয়ে পরিবেশন করুন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত