ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি

ঢাকায় ঈদের পরের দিনও পশু কোরবানি দেয়া হচ্ছে

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন রবিবারও (৮ জুন) রাজধানী ঢাকায় পশু কোরবানি দেয়া হচ্ছে। সকালে ঢাকাশহরের বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে।

ঈদের দিন কসাই না পাওয়া বা ব্যস্ততার কারণে যারা কোরবানি দিতে পারেননি, তারা সকাল থেকে পশু কোরবানি দিচ্ছেন। কেউ কেউ পারিবারিক প্রথা মেনেও দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন। আবার যাদের পরিবাবে একাধিক কোরবানির পশু রয়েছে, তারাও পরের দিন কোরবানি দিচ্ছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্ধারিত স্থানে পশু কোরবানির অনুরোধ করা হলেও তা তেমন মানা হয়নি। অধিকাংশ নগরবাসী বাড়ির সামনের রাস্তায় কোরবানি দিয়েছেন।

রাজধানীর দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, রামপুরা বাসাবোসহ সব এলাকায় একইচিত্র দেখা গেছে।

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। ইসলামের বিধান অনুসারে, ঈদের তৃতীয় দিন আছরের ওয়াক্ত পর্যন্ত পশু কোরবানি দেয়া যায়।

সকালে গরু কোরবানি দিয়েছেন দক্ষিণ বনশ্রী এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি জানান, ঈদের দিন কোরবানির জন্য কসাই ঠিক করতে পারেননি। তাই আজকে কোরবানি দিচ্ছেন। তিনি বলেন, ‘‘আমরা দক্ষ কসাই খুঁজছিলাম। ঈদের দিন পাওয়া যাচ্ছিল না। আজকে কসাইদের পেয়েছি। সকালে কোরবানি দিয়েছি। এখন মাংস কাটাকাটি চলছে।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত