ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা ঈদের কেনাকাটায় বেরিয়ে প্রাণ গেল মা-বাবা ও ছেলের

ঈদের কেনাকাটায় বেরিয়ে প্রাণ গেল মা-বাবা ও ছেলের

স্বজনদের আহাজারি

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-বাবা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাটই বাজারের আশাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোস্তফা হোসেন (৩৮), তার স্ত্রী সেলিনা খাতুন ও ছেলে মাহিন হোসেন (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে স্ত্রী ও ছেলেকে নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন মোস্তফা হোসেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আশাননগর নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

নিহতদের স্বজন তোজাম্মেল হক তোজাম বলেন, ‘‘ঈদের কেনাকাটার উদ্দেশে স্ত্রী ও ছেলেকে নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন গোলাম মোস্তফা। কিন্তু, পথে দুর্ঘটনায় সব শেষ।’’

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ‘‘ট্রাকচাপায় নিহত তিন জনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত