ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় ঈদুল আজহায় নিরাপত্তা: আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল

ঈদুল আজহায় নিরাপত্তা: আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

পবিত্র ঈদুল আজহা উপল‌ক্ষে জানমা‌লের নিরাপত্তা বিধা‌নে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদযাত্রা নি‌য়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা জানান।

উপদেষ্টা বলেন, ‘‘ঈদের ১০ দিনের ছুটি সামনে রেখে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার।’’

এরই মধ্যে সব শহরে এবং সব জায়গায় ফোর্স সক্রিয়ভাবে মাঠে নেমে গেছে বলেও জানান তিনি।

দেশের কোনো জায়গায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছে জা‌নি‌য়ে জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লেন, ‘‘আশা করছি কোনো সমস্যা হবে না। আপনারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করুন।’’

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান খান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত