ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি ঈদযাত্রা: ৬ দিনে যমুনা সেতুতে সোয়া ১৯ কোটি টাকা টোল আদায়

ঈদযাত্রা: ৬ দিনে যমুনা সেতুতে সোয়া ১৯ কোটি টাকা টোল আদায়

ঈদযাত্রার ছয় দিনে যমুনা সেতু দিয়ে ছোট-বড় ২ লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৯ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৫০ টাকা।

এর মধ্যে, গত বৃহস্পতিবার সেতু দিয়ে সর্বোচ্চ সংখ্যক ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়। যা সেতু চালু হওয়ার পর সর্বোচ্চ। এদিন টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক সময়ে সেতুর ওপর দিয়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। তবে, ঈদযাত্রাকে কেন্দ্র করে তা বেড়ে যায় কয়েকগুণ।

রবিবার সেতুর ওপর দিয়ে ২৭ হাজার ১৭৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৯ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা। সোমবার পারাপার হয়েছে ৩০ হাজার ১৬৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৮৫০ টাকা। মঙ্গলবার ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার বাবদ টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা। বুধবার পারাপার হয়েছে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা। শুক্রবার সেতুর ওপর দিয়ে ৪৮ হাজার ১৮৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এসব তথ্য নিশ্চিত করেছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত