ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় ই-পারিবারিক আদালত দুর্নীতি কমানোর সাথে সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা

ই-পারিবারিক আদালত দুর্নীতি কমানোর সাথে সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সোমবার (২৪ নভেম্বর) উদ্বোধন করা ই-পারিবারিক আদালতের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় ভোগান্তি ও দুর্নীতি কমানো সম্ভব হবে, পাশাপাশি সময়ও বাঁচবে বলে মনে করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় অফিস হলো হোয়াটসঅ্যাপ। তিনি হোয়াটসঅ্যাপেই বেশি কাজ করেন। কাজেই আমাদেরও ডিজিটালাইজেশনের দিকে এগোতে হবে।” তিনি আরও যোগ করেন, “আমাদেরকে ধন্যবাদ দেয়ার প্রয়োজন নেই; কেবল আপনারা এটাকে সন্তানের মতো দেখে রাখবেন।”

ড. আসিফ জানান, আইন মন্ত্রণালয়ে ২১টি রিফর্ম করা হয়েছে এবং আশা করা হচ্ছে, পরবর্তী সরকার এগুলোকে অব্যাহত রাখবে। তিনি বলেন, “বিনা পয়সায় লিগ্যাল এইডে গিয়ে বিচার পাওয়া যাবে। পারিবারিক মামলার ক্ষেত্রে আমরা এটি বাধ্যতামূলক করেছি। বর্তমানে ২০টি জেলায় চালু আছে, শিগগিরই ৬৪টি জেলায় সম্প্রসারণ করা হবে। আশা করি, ৫ বছরের মধ্যে মামলার জট ৫০ শতাংশ কমে যাবে।”
তিনি আরও সতর্ক করেন, “সিঙ্গাপুরকে সংস্কার করতে সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর ১০ বছর লেগেছে। সংস্কার রাতারাতি সম্ভব নয়। যা দেশের মানুষ গ্রহণ করতে পারবে না, সেই সংস্কার করার চেষ্টা রাষ্ট্রকাঠামো দুর্বল করতে পারে। তাই সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তববাদী হওয়া জরুরি।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত