ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ইয়েমেনে ১ ঘণ্টায় দুইবার মার্কিন বিমান হামলা

ইয়েমেনে ১ ঘণ্টায় দুইবার মার্কিন বিমান হামলা

ইয়েমেনের আল-হুদায়দাহ বিমানবন্দরে বুধবার রাতে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ট মিত্র যুক্তরাজ্য।

দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমানগুলো ১ ঘণ্টায় ব্যবধানে দুইবার বোমাবর্ষণ করেছে ইয়েমেনে। খবর আনাদোলুর।

হুথি পরিচালিত গণমাধ্যম আল-মাশিরাহ টিভি জানায়, ইসরায়েলের দুই মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধবিমান পশ্চিম ইয়েমেনের আল হুদায়দাহ প্রদেশে নতুন করে বুধবার রাতে বিমান হামলা শুরু করে।

yemenপ্রথমে তারা আল-হাওয়াক জেলায় বিমান হামলা চালায়।পরে তারা আল-হুদায়দাহ বিমানবন্দরে হামলা চালায়। তবে, হামলায় হতাহতের বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ হামলার ব্যপারে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।আল হুদায়দাহ প্রদেশে তিনটি গুরুত্বপূর্ণ বন্দর এবং একটি দীর্ঘ উপকূল রয়েছে।

২০২৪ সালের শুরু থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট হুথিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচচ্ছ্কোরন, হুথিরা লোহিত সাগর ও এডেন সাগরে ইসায়েলি জাহাজ ও ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে্।

গাজার নিপীড়িত ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলি জাহাজে হামলা চলবে বলে হুমকি দিয়ে রেখেছে ইয়েমেনের হুথিরা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত