ঢাকা বৃহস্পতিবার ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে সফর, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় ইস্তাম্বুলে শহিদুল আলমকে বরণ করলেন কনসাল জেনারেল

ইস্তাম্বুলে শহিদুল আলমকে বরণ করলেন কনসাল জেনারেল

ইস্তাম্বুলে শুক্রবার শহিদুল আলমকে বরণ করলেন কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। ছবি: প্রেস উইং

ইসরায়েলে আটক থাকা বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) শহিদুল আলম তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল পৌঁছালে সেখানে তাকে বরণ করে নেন ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।


এর আগে শুক্রবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রেস উইং চিফ অ্যাডভাইজর জিওবি ফেসবুক পেজ থেকে এক বার্তায় জানানো হয়, ইসরায়েলে আটক থাকা বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে নিয়ে আজ দুপুরে একটি ফ্লাইট তুরস্কের উদ্দেশে রওনা হয়েছে। তুর্কি সূত্র জানিয়েছে, ফ্লাইট টি কে ৬৯২১-এর স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে পৌঁছে।
প্রেস উইং আরও জানায়, শহিদুল আলমকে ইসরায়েল থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত