ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে নিকারাগুয়া। মধ্য আমেরিকার দেশটি ইসরায়েলি সরকারকে ‘ফ্যাসিবাদী’ ও ‘গণহত্যাকারী’ বলে অভিহিত করেছে। খবর রয়টার্সের।

শুক্রবার (১১ অক্টোবর) নিকারাগুয়ার সরকার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার হামলার কারণে দেশটি তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পন্ন ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

গাজাযুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে শুক্রবার নিকারাগুয়ার সংসদে এ-সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়েছে।

নিকারাগুয়ান সরকার বলেছে, ইসরায়েলের নির্বিচার হামলা এখন শুধু গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে। সিরিয়া, ইয়েমেন ও ইরানেও সংঘাত ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

ইরানের সঙ্গে নিকারাগুয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দেশটি এর আগেও দুইবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। প্রথমবার ১৯৮২ সালে এবং পরবর্তীতে ২০১০ সালে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিকারাগুয়ার এই পদক্ষেপটি মূলত প্রতীকী। ইসরায়েল ও মধ্য আমেরিকার দেশটির মধ্যে সম্পর্ক কার্যত অস্তিত্বহীন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত