ঢাকা সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ইসরায়েলের পাঠানো যে আবেদন প্রত্যাখ্যান করেছে গিনেস বুক!

ইসরায়েলের পাঠানো যে আবেদন প্রত্যাখ্যান করেছে গিনেস বুক!

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ঘোষণা করেছে, তারা আর কোনো ইসরায়েলি রেকর্ড নিবন্ধনের আবেদন গ্রহণ বা পর্যালোচনা করবে না। সংস্থাটি দেশটির পাঠানো সব আবেদন স্থগিত করেছে।

ইসরায়েলি চ্যানেল এন১২-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, এই সিদ্ধান্ত শুধুই ইসরায়েলের জন্য নয়, ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা অঞ্চলের আবেদনেও প্রযোজ্য হবে। গিনেস কর্তৃপক্ষ বলেছে, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো নতুন কোনো রেকর্ড আবেদন বিবেচনা করছে না।

ফিলিস্তিনি সংস্থা ‘মাতনাত চাইম’ সম্প্রতি এক রেকর্ডের জন্য আবেদন করেছিল। সংস্থাটি জানিয়েছে, তারা দুই হাজারেরও বেশি স্বেচ্ছাসেবককে একত্রিত করেছে, যারা অপরিচিত মানুষের জন্য কিডনি দান করেছেন। এই দাতাদের গ্রুপ ছবি তুলে গিনেস রেকর্ডের জন্য আবেদন করা হয়েছিল।

তবে ব্রিটেনভিত্তিক রেকর্ড সংরক্ষণকারী সংস্থা এই আবেদনটি প্রত্যাখ্যান করেছে। বিষয়টি নিয়ে গিনেস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো প্রকাশ হয়নি।

এই ঘটনার পর অনেকে প্রশ্ন তুলেছেন কেন গিনেস বুক ইসরায়েলি এবং ফিলিস্তিনি অঞ্চলের আবেদন স্থগিত করল, এবং এর পেছনে আছে কি কোনো রাজনৈতিক কারণ? বিষয়টি এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত