ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। শনিবার প্রথম প্রহরেই এই হামলা শুরু করেছে তেহরান। খবর বিবিসি ও আল-জাজিরা অনলাইন।

শুক্রবার ভোররাতে তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। এছাড়া ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায়ও হামলা হয়েছে। এই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান, বিপ্লবী বাহিনীর প্রধান এবং দুজন পরামণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরান এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরান ‘চূর্ণবিচূর্ণ’ প্রতিশোধ নেওয়া শুরু করেছে।

বার্তা সংস্থাটি বলেছে, “কয়েক মিনিট আগে অধিকৃত অঞ্চলগুলোতে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ইহুদিবাদী সরকারের নৃশংস আক্রমণের চূড়ান্ত প্রতিক্রিয়া শুরু হয়েছে।”

আল-জাজিরা জানিয়েছে, তেল আবিব থেকে সরাসরি ফুটেজে দেখা গেছে কিছুক্ষণ আগে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং তারপর ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উড়ছে।

হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান কিছুক্ষণ আগে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই হুমকি রোধে কাজ করছে।

বিবিসি জানিয়েছে, জেরুজালেমের আকাশে উজ্জ্বল ঝলকানি দেখা যাচ্ছে। শহর থেকে জোরে জোরে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে স্থানীয় সংবাদদাতা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত