ঢাকা শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে সফর, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আরও ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন, কনে সাবেক সংসদ সদস্যের মেয়ে

ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন, কনে সাবেক সংসদ সদস্যের মেয়ে

বিএনপির নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে হঠাৎ আয়োজন করা এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
ইশরাক হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভা সদস্য ও টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের কন্যা, ব্যারিস্টার নুসরাত খানের হাতে আংটি পরিয়ে দেন।

ইশরাক হোসেন ঢাকার অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে এবং বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার কমিটির সদস্য।
ইশরাকের মা ইসমত হোসেন ও কনের বাবা নুর মোহাম্মদ খান জানিয়েছেন, বাগদান অনুষ্ঠান সম্পূর্ণ পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে। দুই পরিবার নবদম্পতির জন্য সবার দোয়া কামনা করেছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত