ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন ইধিকার অভিনয়ে মুগ্ধ দর্শক

ইধিকার অভিনয়ে মুগ্ধ দর্শক

বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর কলকাতায় মুক্তি পায় তার অভিনীত ছবি ‘খাদান’। পরে বাংলাদেশে মুক্তি পায় শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমাটি। এবার দুর্গা পূজায় ভারতে মুক্তি পায় তার চতুর্থ সিনেমা ‘রঘু ডাকাত’। চারটি সিনেমাই ব্যবসাসফল। আর এসব সিনেমায় অভিনয় করে দর্শকসমাদ্রিত হয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী ইধিকা পাল।
ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’ সিনেমায় যথারীতি তার বিপরীতে অভিনয় করেছেন দেব। এতে ইধিকা অভিনয় করেছেন সৌদামিনী চরিত্রে। ২৫ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই সেই একই সময়ে মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমার চেয়ে বেশি ব্যবসা করছে। ইধিকার ভাষ্যমতে এরইমধ্যে ‘রঘু ডাকাত’ কয়েক কোটি টাকা ব্যবসা করেছে। ইধিকা পাল বলেন, সব সময়ের মতো এখনো আমি দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দর্শকের এই যে ভালোবাসা, এর সত্যিই কোনো তুলনা হয় না। দুই বাংলার দর্শকের কাছ থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। বারবার দর্শকই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, তারাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। তাই কৃতজ্ঞতা সবসময়ই দর্শকের প্রতি। অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা আমার প্রতিটি সিনেমার প্রযোজক পরিচালকের প্রতি, সহশিল্পীদের প্রতি। বিশেষ করে ‘প্রিয়তমা’ টিমের কথাতো বলতেই হবে। প্রিয়তমার কারণেই আমি আজকের ইধিকা পাল। ইধিকার জন্ম ১৯৯৮ সালের ২ জুলাই।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত