ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের সেরা চার নাটক

ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের সেরা চার নাটক

ছবির কোলাজ

ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো বরাবরই বর্ণাঢ্য আয়োজন করে থাকে। এই আয়োজনের প্রধান আকর্ষণ—নাটক, টেলিফিল্ম। তবে নতুন মিডিয়া হিসেবে ইউটিউব চ্যানেল নিজস্ব একটি জায়গা তৈরি করে নিয়েছে। ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ইউটিউবের জন্য ভিন্ন ধারার নাটক নির্মাণ করে থাকে।

প্রত্যেক ঈদে কিছু নাটক দর্শকের মনে বিশেষভাবে দাগ কেটে যায়। নাটকের গল্প, নির্মাণ শৈলী ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্স আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ঈদুল আজহায় ইউটিউবে মুক্তিপ্রাপ্ত বেশ কটি নাটক নিয়ে অন্তর্জালে আলোচনা চলছে। অনেক নাটকের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। পাশাপাশি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ অংশে ঈদের সেরা চার নাটক নিয়ে এই আয়োজন।

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ আটটি কনটেন্টের মধ্যে রয়েছে চারটি একক নাটক ও চারটি শর্টস ভিডিও। বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে একক নাটক ‘আশিকি’। গত ৮ জুন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। এখন পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজারের বেশি। ‘আশিকি’ নাটকে প্রথমবার রকস্টার চরিত্রে অভিনয় করেছেন জোভান। তার বিপরীতে রয়েছেন নাজনীন নীহা। পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

ট্রেন্ডিংয়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অবস্থানে রয়েছে শর্টস ভিডিও। পঞ্চম অবস্থানে রয়েছে একক নাটক ‘ক্ষতিপূরণ’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরী। তাছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার প্রমুখ। গত ১০ জুন সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটি। এখন পর্যন্ত নাটকটির ভিউ হয়েছে ৩১ লাখ।

ট্রেন্ডিংয়ের ৬ষ্ঠ অবস্থানে রয়েছে একক নাটক ‘কোটি টাকার চেয়ারম্যান’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। তাছাড়াও অভিনয় করেছেন— সাইদুর রহমান পাভেল, শিবলু মৃধা, জাহিদ ইসলাম, জাবেদ গাজী প্রমুখ। গল্প ও পরিচালনা করেছেন মিতুল খান। গত ৮ জুন পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটি। এখন পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে ৪৮ লাখ।

ট্রেন্ডিংয়ের সপ্তম অবস্থানে রয়েছে একটি শর্টস ভিডিও। অষ্টম অবস্থানে রয়েছে একক নাটক ‘ঘ্রান’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। তাছাড়াও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, শেলী আহসান, দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। গত ১০ জুন ধুপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। এখন পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে ২৯ লাখ ৯০ হাজার।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত