ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা ইংল্যান্ডকে ১৭৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

ইংল্যান্ডকে ১৭৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে সোবহানা মোস্তারি, রাবেয়া খান ও শারমিন আক্তারের ব্যাটে ভর করে ৪৯.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয়েছে সারোয়ার ইমরানের শিষ্যরা। জিততে ইংল্যান্ডের মেয়েদের করতে হবে ১৭৯ রান।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা আজ সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে মাত্র চারজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে সবনম ১০৮ বলে ৮ চারে করেন সর্বোচ্চ ৬০ রান। তার আগে শারমিন ৫২ বলে ৬ চারে করেন ৩০ রান। শেষদিকে রাবেয়া মাত্র ২৭ বলে ৬টি চার ও ইনিংসের একমাত্র ছক্কায় অপরাজিত ৪৩ রান করেন। তার এই ক্যামিও না হলে বাংলাদেশের রান আরও কম হতে পারত। এছাড়া শর্না আক্তার করেন ১০ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

বল হাতে ইংল্যান্ডের সোফি একসেলেস্টোন ১০ ওভারে ৩ মেডেনসহ ২৪ রানে ৩টি উইকেট নেন। চার্লি ডিন ১০ ওভারে ২ মেডেনসহ ২৮ রানে নেন ২টি। অ্যালিস ক্যাপসে ৮ ওভারে ১ মেডেনসহ ৩১ রানে নেন ২টি। আর লিন্ডসে স্মিথ ৯.৪ ওভারে ১ মেডেনসহ ৩৩ রানে নেন ২টি উইকেট।
প্রথম ম্যাচে উভয় দল জয় পেয়েছে। ইংল্যান্ড ১০ উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। আর বাংলাদেশ ৭ উইকেটে হারায় পাকিস্তানকে। আজ যারা জিতবে তারা পয়েন্ট টেবিলে এগিয়ে যাবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত