ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় আ.লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আ.লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: গুগল

আওয়ামী লীগ মিছিল করা বা সংগঠিত হওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা এই কথা জানান।

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “প্রজ্ঞাপনে যে ধরনের নির্দেশনা আছে আমরা সেভাবেই কাজ করব। এ বিষয়ে সেদিন (শনিবার) বিস্তারিত বলে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।”

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আইন যেটা হয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের।”

আওয়ামী লীগ তো সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারা ঝটিকা মিছিল, রাতে মিছিল করছে-এক্ষেত্রে আপনাদের কার্যক্রম কী হবে-জবাবে উপদেষ্টা বলেন, “আপনারা যদি আমাদের আগে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারব। আর গোয়েন্দা সংস্থার মাধ্যমে যদি আমরা জানতে পারি তাহলেও আমরা ব্যবস্থা নেব।”

এছাড়া সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের লাল পাসপোর্টের বৈধতা ‌নি‌য়ে খ‌তি‌য়ে দেখা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “এ বিষয়ে তদন্তের জন্য কমিটি করা হয়েছে। আর তিনি ছিলেন একজন রাষ্ট্রপতি, তার জন্য এটা প্রযোজ্য কি না তা দেখতে হবে।”

উপদেষ্টা বলেন, “সাবেক রাষ্ট্রপতির কাছে এই পাসপোর্ট রাখা বৈধ ছিল না অবৈধ ছিল, তা তদন্ত করে দেখা হবে। রাষ্ট্রপতিরা কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পান। তাই প্রটোকলের বাইরে কিছু হয়েছে কি না, তা দেখা হবে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত