ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ

আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রোববার গণভবনে অনুষ্ঠিত হবে। বিকেলে অনুষ্ঠিতব্য এই সভায় জাতীয় সংসদের ৫টি শূন্য আসনের উপনির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি, সংসদীয় মনোনয়ন বোর্ডের ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলটির উপদফতর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের এই সভা সরাসরি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। মনোনয়ন যারা পাবেন তাদের নাম বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দিতে পারেন।

উল্লেখ্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু (পাবনা-৪), শ্রমিক নেতা ইসরাফিল আলম (নওগাঁ-৬) ও হাবিবুর রহমান মোল্লা এমপি (ঢাকা-৫) এর মৃত্যুতে জাতীয় সংসদের আসনগুলো শূন্য হয়। এসব আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মোট ১৪১ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত