আলোচিত উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসসুমকে একুশে টিভির ‘আয়না’ পডকাস্ট অনুষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফেসবুকে একুশে টিভি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
অব্যাহতির পর সমৃদ্ধি নিজের ফেসবুকে জানান, শুটিংয়ের দিনই তিনি জানতে পারেন অনুষ্ঠানের নাম ‘আয়নাঘর’। নামটি শুনে তিনি চমকে যান, কারণ ‘আয়নাঘর’ ছিল বাংলাদেশের গুম ও নির্যাতনের প্রতীকী স্থান। তাই তিনি চ্যানেল কর্তৃপক্ষকে নাম পরিবর্তনের অনুরোধ করেছিলেন।
তিনি আরও জানান, অনুষ্ঠানটির নামের সঙ্গে তিনি একমত নন এবং ভবিষ্যতে এ ধরনের শিরোনামের কোনো অনুষ্ঠানে যুক্ত হবেন না। পাশাপাশি নিজের ভুলের জন্য তিনি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে আরও সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
