ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা আর ঈদের নামাজে যাওয়া হবে না বাবা-ছেলের

আর ঈদের নামাজে যাওয়া হবে না বাবা-ছেলের

বগুড়ার শাজাহানপুরে মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির চাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) সকালে উপজেলার নয়মাইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে ঘটনাটি ঘটে। তারা ঈদুল আজহার নামাজ পড়তে যাচ্ছিলেন।

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল ইসলাম এতথ্য জানান।

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তার ছেলে আব্দুল্লাহ (৪)।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, “ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। তারা নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডার লাফিয়ে পার হচ্ছিলেন। এসময় অজ্ঞাত একটি গাড়ি বাবা-ছেলেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

তিনি বলেন, মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত