ঢাকা রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা আর্জেন্টিনার জয়রথ ‍ছুটছে

আর্জেন্টিনার জয়রথ ‍ছুটছে

টানা চতুর্থ জয় পেল আর্জেন্টিনা। শুক্রবার ভোরে চিলিকে ১-০ গোলে হারিয়েছে তারা। জয়সূচক একমাত্র গোলটি করেন জুলিয়ান আলভারেস।

বিশ্বকাপ বাছাইয়ের ম‌্যাচে আর্জেন্টিনা যে দোর্দন্ড দাপট দেখাচ্ছিল, সেটাই ধরে রেখেছিল চিলির বিপক্ষে। স্কোরলাইন দেখে সন্তুষ্টি নাও আসতে পারে, তবে মাঠের ফুটবলে আর্জেন্টিনা ছিল দুর্দান্ত।

সাত মাস পর আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ৩৭ বছর বয়সী মেসি সর্বশেষ জাতীয় দলে খেলেছেন গেল বছরের নভেম্বরে। এরপর পেশির চোটে মার্চ উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়নদের দুই ম্যাচে (প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিল) অংশ নিতে পারেননি। তবে ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আজ শুরুর একাদশে তাকে মাঠে নামাননি স্কোলানি। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে নিজের সহজাত খেলাটাই খেলতে থাকেন মেসি। সর্বকালের অন‌্যতম সেরা ফুটবলার লক্ষ‌্যভেদ করতে না পারলেও চিলির রক্ষণ কাঁপিয়ে দিয়েছেন।

ম‌্যাচের ১৬ মিনিটে একমাত্র গোলটি করেন আলভারেস। কাউন্টার অ‌্যাটাক থেকে আলমাডা বল পেয়ে এগিয়ে যান। ডি বক্সেরে বাইরে থেকে বল বাড়িয়ে দেন আলভারেসের উদ্দেশ‌্যে। সেখানে নিখুঁত ফিনিশিংয়ে গোল পায় আর্জেন্টিনা।

এদিকে এই ম‌্যাচ দিয়ে অভিষেক হয়েছে ফ্রান্সকো মাসটানটুনোর। সর্বোকনিষ্ঠ খেলোয়াড় (১৭ বছর ২৯৫ দিন) হিসেবে আর্জেন্টিনা মূল দলে অভিষেক হলো তার। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে সবার আগে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ১৫ ম‌্যাচে তাদের পয়েন্ট ৩৪। ২৪ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে আছে যথাক্রমে ইকুয়েডর ও প‍্যারাগুয়ে। ব্রাজিল ২২ পয়েন্ট নিয়ে আছে চারে। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত