ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বার বার হুমকির মুখে

আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বার বার হুমকির মুখে

আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ দেখে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফিসার সমীর ওয়াংখেড়ে। তার অভিযোগ ছিল সিরিজের তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আর এই মানহানির মামলা দায়ের করার পর থেকেই বিপাকে পড়েছেন ওয়াংখেড়ে ও তার পরিবার। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, হঠাৎ করেই দুবাই, বাংলাদেশ ও পাকিস্তান থেকে লাগাতার হুমকি ফোন পাচ্ছেন।

তার অভিযোগ ছিল সিরিজের তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই মর্মেই উচ্চ আদালতে শাহরুখ এবং তার প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন ওয়াংখেড়ে। এমনকী, নেটফ্লিক্স থেকে আরিয়ান পরিচালিত সিরিজও তুলে নেওয়ার দাবিও করেন তিনি।

সমীর ওয়াংখেড়ে বলেন, ‘আমার কারণে তাদের এসব সহ্য করতে হচ্ছে। আমার জন্য এগুলো মেনে নেওয়া সত্যিই দুষ্কর।’ যদিও অভিযোগ আনার সময় কোনওরকম নাম উল্লেখ করেননি।
একইসঙ্গে তিনি আরও বলেছেন যে, ‘আরিয়ানের সঙ্গে যা হয়েছে তা করা আমার পেশার মধ্যে পড়ে। এটা আমার কর্তব্য। আরিয়ানের সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ যেভাবে পুলিশের পেশাকে অপমান করা হয়েছে তা সত্যিই নিন্দনীয়। সেই কারণেই আমি আইনি পদক্ষেপ নিয়েছিলাম।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত