ঢাকা শনিবার ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ আমি আপনাকে চিনতে পেরেছি, পাকিস্তানের স্পিকারকে জয়শঙ্কর

আমি আপনাকে চিনতে পেরেছি, পাকিস্তানের স্পিকারকে জয়শঙ্কর

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক। দক্ষিণ এশিয়ার দুই বৈরি প্রতিবেশীর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা আজ বাংলাদেশে করমর্দন ও কুশল বিনিময় করেছেন।

এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকারের মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। বুধবার পাকিস্তানের জাতীয় সংসদের এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে বিষয়টি খোলাসা করা হয়েছে। পোস্টে বলা হয়, ‘পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিককে দেখে এগিয়ে গিয়ে করমর্দন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এ সময় নিজ পরিচয় দিয়ে তিনি আয়াজ সাদিককে বলেন, আমি আপনাকে চিনতে পেরেছি।’

পাকিস্তানের জাতীয় সংসদের সেই পোস্টে আরও বলা হয়, ‘২০২৫ সালের মে মাসে পাকিস্তান-ভারত সংঘর্ষের পর এই আলাপচারিতাই ভারতের পক্ষ থেকে প্রথম উল্লেখযোগ্য উচ্চস্তরের যোগাযোগের সূচনা। উল্লেখ্য, পাকিস্তান ক্রমাগতভাবে আগ্রাসন এবং উত্তেজনা রোধ করার জন্য শান্তি আলোচনা এবং কথিত ‘ফলস ফ্ল্যাগ পহেলগাম’ ঘটনার যৌথ তদন্তের প্রস্তাবসহ সংলাপ, সংযম এবং সহযোগিতামূলক পদক্ষেপের উপর জোর দিয়ে আসছে।’

ভারতের পক্ষ থেকে অবশ্য এখনো এই আলাপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত