ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় আমার ছ‌বি দে‌খি‌য়ে চাঁদাবা‌জি ও তদ‌বির করলে পুলিশে দিন: আসিফ নজরুল

আমার ছ‌বি দে‌খি‌য়ে চাঁদাবা‌জি ও তদ‌বির করলে পুলিশে দিন: আসিফ নজরুল

ফাইল ছবি

নাম ভাঙিয়ে, ছ‌বি দে‌খি‌য়ে কেউ চাঁদা আদায় বা অবৈধ সুবিধা আদায়ের তদ‌বির করলে তাকে পুলিশের হা‌তে তু‌লে অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে উপদেষ্টা এই অনুরোধ জানান।

আসিফ নজরুল বলেন, ‘আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে অনুরোধ করে ছবি তুলেছেন। সরকারে আসার আগে বহু প্রোগ্রামে গিয়েছি, অনেকে ছবি তুলেছেন। আমাকে কেউ কেউ জানিয়েছেন, এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করেছেন। এগুলো আমি শুনেছি, সত্য-মিথ্যা জানি না।’

‘আমি এর তীব্র প্রতিবাদ করছি। যারা এসব কর্মকাণ্ড করেছেন বা করার চেষ্টা করছেন তাদের পুলিশে ধরিয়ে দেবেন। কোনও অবস্থায় আমার কথা বলে কেউ যদি চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করেন, আপনারা তাকে পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন। মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন। অবশ্যই আমি চেষ্টা করবো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য’ ব‌লেন এই উপ‌দেষ্টা।

আসিফ নজরুল বলেন, ‘আমি বা আমার সরকারের কেউ কোনরকম অবৈধ কাজের প্রশ্রয় দেবে না। এসব কাজ যারা করার চেষ্টা করছেন বা করেছেন, তাদের আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি, বাংলাদেশের মানুষের সঙ্গে কোনরকম অন্যায় করবেন না, আমাদের কারও নাম ব্যবহার করবেন না।

‘আমাদের নামে কোনরকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনোরকম হুমকি দেওয়া- এসব থেকে বিরত থাকবেন। জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ড. আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন কর‌ছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত