ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন আমার খুব ভয় করছে: ঋতুপর্ণা

আমার খুব ভয় করছে: ঋতুপর্ণা

ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা গুরুতর অসুস্থ। গত ১০ দিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ঋতুপর্ণার মা নন্দিতা সেনগুপ্ত।

মায়ের শারীরিক অবস্থা জানিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘অনেক দিন ধরেই মা কিডনির সমস্যায় ভুগছেন। বৃহস্পতিবার ডায়ালাইসিস হয়েছে। একাধিক পরীক্ষার পর জানা যায়, প্লেটলেট রক্তচাপ কমে গিয়েছে। শরীরে আরো নানা সমস্যা। মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’

মাকে হারানোর ভয় খানিকটা চেপে ধরেছে ঋতুপর্ণাকে। তার ভাষায়, ‘ভেন্টিলেশন শব্দটা শুনলেই প্রত্যেকে ভয় পান। আমারও ভয় করছে। খুবই মনখারাপ। কিন্তু ইতিবাচক ভাবনাও ধরে রাখার চেষ্টা করছি। আমার মা খুব লড়াকু। তাই আশা, এই যুদ্ধেও জয়ী হয়ে ফিরবেন।’

শাশুড়ির গুরুতর অসুস্থতার খবর পেয়ে কলকাতায় এসেছেন ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী। ঋতুপর্ণার পাশে রয়েছেন তার ভাই ও আত্মীয়-স্বজনেরা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত