ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করব: জামায়াত আমির

আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করব: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘জনগণের ভোটে নির্বাচিত হলে আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করব ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ হয়ে দেশকে আরো এগিয়ে নিতে চাই।’’

তিনি বলেন, ‘‘জাতি-ধর্ম-নির্বিশেষে সকলের প্রতি ইনসাফ কায়েম করা হবে। বিচার ব্যবস্থায় ইনসাফ কায়েম হলে দেশের উন্নতি ত্বরান্বিত হবে। আমরা স্বাস্থ্য খাতের উন্নতি করতে চাই। মানসম্মত স্বাস্থ্য নীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতি করব। অনিয়ম-দুর্নীতি-চুরি, চাঁদাবাজিকে প্রশ্রয় দেব না। কেউ চাঁদাবাজি করলে তাদের শিকড় উপড়ে ফেলব। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। আপনারা দুর্নীতিবাজদেরকে বয়কট করুন। এবারের নির্বাচনে আপনারা চাঁদাবাজদেরকে বয়কট করুন।’’
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘‘যমুনা নদীর ভাঙনে মানুষ প্রতিবছর সর্বস্বান্ত হয়। আমরা ক্ষমতায় গেলে যমুনা নদী খনন করব, যমুনার বাঁধকে শক্তিশালী করব। যমুনা নদী শাসনের মাধ্যমে সিরাজগঞ্জের উন্নতি করব। সেই সঙ্গে দুগ্ধ উৎপাদন করে সরাসরি ঢাকায় না পাঠিয়ে সারা দেশের চাহিদা পূরণ করব। তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জের দুঃখ-দুর্দশাগ্রস্ত শ্রমিকদের উন্নয়নে কাজ করা হবে।’’

তিনি বলেন, ‘‘জামায়াতসহ ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদেরকে ঘরে-বাইরে কর্মস্থলে সুরক্ষা দেব। নারীদের উন্নয়নে কাজ করব। যারা নারীদের নিয়ে মিথ্যা মায়াকান্না করেন তারাই নারীদের ক্ষতি করে থাকেন।’’

জামায়াতের আমির আরো বলেন, “জুলাই মেমোরেন্ডাম বাস্তবায়নে হ্যাঁ-এর পক্ষে ভোট দিন। হ্যাঁ-এর পক্ষে ভোট দিলে ওসমান হাদি হত্যার বিচার সম্ভব হবে। জুলাইয়ের শহিদদের বিচার করা যাবে। যারা ‘না’ ভোটের পক্ষে থাকবে তারা ভারতীয় আধিপত্যের দালাল হিসেবে চিহ্নিত হবে। এবারের নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত