ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ আফগানিস্তানে দূতাবাস চালু করলো ভারত

আফগানিস্তানে দূতাবাস চালু করলো ভারত

চার বছরপর আফগানিস্তানে দূতাবাস চালু করলো ভারত। শুক্রবার আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর দূতাবাস বন্ধ করে দিয়েছিল ভারত। অবশ্য ২০২২ সালে বাণিজ্য, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তা সহজতর করার জন্য একটি ছোট মিশন শুরু করেছিল নয়া দিল্লি।

চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং তুরস্কসহ প্রায় এক ডজন দেশের দূতাবাস কাবুলে অবস্থিত। অবশ্য রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে।
শুক্রবার ছয় দিনের ভারত সফর শুরু করেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। দিল্লিতে তার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

জয়শঙ্কর বলেছেন, “কাবুলে ভারতের কূটনৈতিক মিশনকে দূতাবাসের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করতে পারে আমি আনন্দিত।…আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি ভারতে সম্পূর্ণ ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

আফগান পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আফগানিস্তানের মাটি কোনো অবস্থাতেই ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া হবে না।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত