ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ আন-কমন শপথ নিয়ে ইতিহাসের পাতায় মামদানি

আন-কমন শপথ নিয়ে ইতিহাসের পাতায় মামদানি

নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে শপথ নিলেন ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা। নিউইয়র্ক সিটির ইতিহাসে এর আগে কোনো মেয়রই কোরআনে ছুঁয়ে শপথ পাঠ করেননি। সাধারণত নিউ ইয়র্কের মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নিলেও, মামদানি দুটি কোরআনে হাত রেখে শপথ গ্রহণ করেন। এর মধ্যে একটি তার দাদার ব্যক্তিগত কোরআন এবং অন্যটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সংগ্রহ থেকে নেওয়া একটি প্রাচীন পকেট-আকারের কোরআন।

শপথে ব্যবহৃত প্রাচীন কোরআনটি মূলত নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির ‘শোমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচার’-এর সংগ্রহ থেকে আনা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এটি ১৮শ শতকের শেষভাগ বা ১৯শ শতকের শুরুর দিকের অটোমান আমলের একটি পাণ্ডুলিপি। ধারণা করা হয়, এটি বর্তমান সিরিয়া, ফিলিস্তিন বা জর্ডান অঞ্চলের কোনো এক জায়গায় তৈরি হয়েছিল। শপথের পর এটি পুনরায় জনসাধারণের প্রদর্শনের জন্য লাইব্রেরিতে রাখা হবে।

এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানের স্থান নির্বাচনেও ছিল চমক। সিটি হলের নিচে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি সাবওয়ে স্টেশনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। শপথ পাঠের সময় মামদানির পাশে ছিলেন তার স্ত্রী রামা দুওয়াজি। নির্বাচনী প্রচারণায় জোহরান মামদানি মূলত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ, আবাসন সংকট এবং আর্থিক চাপের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে এনেছিলেন। নিজের মুসলিম পরিচয় নিয়ে স্পষ্ট ও আত্মবিশ্বাসী মামদানি অল্প সময়ের মধ্যেই দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের পাশাপাশি সাধারণ নিউ ইয়র্কবাসীর মনে জায়গা করে নেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত