ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার আদালত প্রাঙ্গণ থেকে পালালো রোহিঙ্গা আসামি

আদালত প্রাঙ্গণ থেকে পালালো রোহিঙ্গা আসামি

কক্সবাজারে আদালতে তোলার সময় মোহাম্মদ মামুন নামের এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছেন।

বুধবার (২ অক্টোবর) দুপুরে কক্সবাজারে আদালতের সামনে থেকে পালিয়ে যান তিনি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরিফ হোসাইন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র মামলায় মামুনকে গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উখিয়া থানায় হস্তান্তর করলে আসামিকে আদালতে প্রেরণ করা হয়। অন্যান্য আসামির সঙ্গে আদালতে তোলার সময় মামুন কৌশলে পালিয়ে যান।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান বলেন, আদালতে তোলার সময় অস্ত্র মামলার এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত