ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ আজ শিপ্রা-সিফাতকে জিজ্ঞাসাবাদ করবে র‌্যাব

আজ শিপ্রা-সিফাতকে জিজ্ঞাসাবাদ করবে র‌্যাব

ঢাকা: কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার বিবরণ শুনতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুই শিক্ষার্থী শিপ্রা দেবনাথ ও সিফাতকে জিজ্ঞাসাবাদ করবে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, তদন্ত কর্মকর্তা প্রথমে সাক্ষীদের সঙ্গে কথা বলে আসামিদের রিমান্ডে আনতে চাইছেন। তাই ঘটনার সময় থাকা দুই শিক্ষার্থী শিপ্রা এবং সিফাতকে আজ যেকোনো সময় জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তারা সব সময় উন্মুক্ত থাকবে। তাদের জন্য সময় নির্ধারিত নয়।

লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর বরখাস্তকৃত ৭ পুলিশ সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ আজ থেকে তাদের রিমান্ডের সময় গণনা শুরু।

তিনি আরও বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে, কোনো রকম চাপ ছাড়াই মামলার তদন্ত কাজ করবে র‍্যাব। আমাদের এখন মূল কাজ হচ্ছে এ মামলার মোটিভ উদঘাটন করা। সেজন্য তদন্ত চলছে। র‍্যাব মূলত হত্যা কেন্দ্রিক যে ঘটনাটি ঘটেছে সে বিষয়টির তদন্ত করছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত