ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় আজ বিএনপির সমাবেশ

আজ বিএনপির সমাবেশ

রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে আজ (১৭ সেপ্টেম্বর) শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। সমাবেশের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে। আর বিভাগীয় শহরগুলোতে এ দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা করবেন বিএনপির নেতা-কর্মীরা।

এ ছাড়া সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

গত ১৫ সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে সমাবেশের তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সমাবেশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত