ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ আঘাতজনিত কারণেই মৃত্যু হয়েছে তিন কিশোরের, রিপোর্ট প্রকাশ

আঘাতজনিত কারণেই মৃত্যু হয়েছে তিন কিশোরের, রিপোর্ট প্রকাশ

আঘাতজনিত কারণেই তিন কিশোরের মৃত্যু হয়েছে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বলে ময়না তদন্তে রিপোর্টে বলা হয়েছে।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায় জানিয়েছেন, মস্তিষ্কে আঘাতের কারণেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও ওই তিন কিশোরের পায়ে, পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ডা. দিলিপ কুমার রায় বলেন, ময়নাতদন্ত রিপোর্ট যশোরের সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে।

হাসপাতাল থেকে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তা যশোরের পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

গত ১৩ই আগষ্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পিটুনিতে সেখানে বন্দি থাকা তিন কিশোর রাব্বি , সুজন ও নাইম নিহত হয়। এতে আহত হয় আরও ১৫ কিশোর। প্রথমে কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

পরে আহতদের বক্তব্য ও পুলিশের তদন্তে বেরিয়ে আসে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারিদের নির্মম পিটুনীতেই ওই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রের ৫ কর্মকর্তাকে গ্রোপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া তাদের সবাইকেই সাময়িক বরখাস্ত করেছে সমাজসেবা অধিদপ্তর।

এদিকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ গ্রেফতার ও সাময়িক বরখাস্ত হওয়ায় ওই পদে সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনার সহকারি পরিচালক জাকির হোসেনকে নিযুক্ত করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত