ঢাকা বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ ভ্রমণ আগামী সপ্তাহে বান্দরবানের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার আশ্বাস

আগামী সপ্তাহে বান্দরবানের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার আশ্বাস

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বান্দরবানের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। বুধবার (৩০ অক্টোবর) সকালে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে সভায় তিনি এ কথা বলেন।

সভায় দুটি প্রস্তাবনার কথা বলা হয়েছে। পুরো বান্দরবান জেলাকে পর্যটকদের জন্য খুলে দেওয়া অথবা যে কয়টিতে নিরাপত্তার ঝুঁকি আছে, সেগুলো বাদ দিয়ে পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া।

দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সেনা রিজিয়নের মেজর মো. শায়েখ উজ জামান, বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল মোটেল রিসোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত