ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ আকাশপথে ভ্রমণের খরচ বাড়লো

আকাশপথে ভ্রমণের খরচ বাড়লো

দেশে আকাশপথে ভ্রমণের খরচ বাড়লো। এখন থেকে যারা প্লেনে চড়ে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যে যাবেন, তাদের বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা বাবদ নতুন ফি পরিশোধ করতে হবে। রোববার (১৬ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে গত জুলাই মাসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দর ব্যবহারে এ সংক্রান্ত নোটিশ জারি করে। বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য ১৬ আগস্ট থেকে নতুন ফি আরোপ করা হবে। সে অনুযায়ী, আজ থেকে বিমানবন্দর ব্যবহারে গুনতে হবে নতুন ফি।

যাত্রীকে সরাসরি ফি পরিশোধ করতে হবে না। যাত্রীকে প্লেনের টিকিট কেনার সঙ্গে এয়ারলাইনস কোম্পানিকে এই টাকা পরিশোধ করতে হবে।প্লেনের টিকিটের সঙ্গে ভ্যাট ট্যাক্স বাবদ এই ফি কেটে নেওয়া হবে। ভ্রমণকারীর গন্তব্যের ওপর ভিত্তি করে এ ফি নির্ধারণ। দেশ হিসেবে টিকিটের মূল্য যেমন ভিন্ন, প্রায় তেমনি এ ফিও।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সুত্রে জানা গেছে, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রিদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা ও নিরাপত্তা ফি ৭০ টাকা। ফলে আজ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের খরচ বাড়লো ১৭০ টাকা।

আর সার্কভুক্ত দেশগুলোতে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি হিসেবে পাঁচ ডলার ও নিরাপত্তা ফি হিসেবে ছয় ডলার দিতে হবে। এছাড়া আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটে ১০ ডলার করে বাড়তি ফি দিতে হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত