ঢাকা শনিবার ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন অ্যাডেলের রেকর্ড ভাঙলেন টেলর সুইফট

অ্যাডেলের রেকর্ড ভাঙলেন টেলর সুইফট

ভেঙেই গেল ব্রিটিশ গায়িকা অ্যাডেলের এক দশকের পুরনো রেকর্ড। তার ২০১৫ সালের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামের প্রথম সপ্তাহের সর্বোচ্চ বিক্রির রেকর্ড ভেঙে দিলেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। এই শিল্পীর নতুন ১২তম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মাত্র পাঁচদিনেই ৩৫ লাখ কপির বেশি বিক্রি হয়েছে।
২০১৫ সালের নভেম্বরে প্রকাশিত অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ৩৪ লাখের বেশি কপি। গত ১০ বছরে কোনো শিল্পীই এই মাইলফলক অতিক্রম করতে পারেননি। তবে গত ৩ অক্টোবর প্রকাশ হওয়া টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ ফিজিক্যাল কপি ও স্ট্রিমিং মিলিয়ে মাত্র পাঁচদিনেই ৩৫ লাখের বেশি বিক্রি হয়ে অ্যাডেলের রেকর্ডটি ভেঙে দেয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত