ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ অ্যাকাউন্ট না থাকলেও মোবাইল নম্বরে টাকা পাঠানো যাবে

অ্যাকাউন্ট না থাকলেও মোবাইল নম্বরে টাকা পাঠানো যাবে

বিকাশে অ্যাকাউন্ট না থাকলেও এমন নাম্বারে টাকা পাঠানো যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের সুবিধার্থে এ সেবা চালু করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

অ্যাপ অথবা *২৪৭# ব্যবহার করে যেকোনো নম্বরে টাকা পাঠাতে পারবেন বিকাশের গ্রাহকরা। যে নম্বরে টাকা পাঠানো হবে সেই গ্রাহক টাকা পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলে টাকা ক্যাশআউট করাসহ অন্যান্য সব সেবা ব্যবহার করতে পারবেন।

কোনো কারণে টাকাগ্রহীতা যদি ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে পাঠানো টাকা আবার প্রেরকের বিকাশ অ্যাকাউন্টে তিন কার্যদিবসের মধ্যে ফেরত চলে যাবে।

এদিকে নতুন এই সেবা চালু উপলক্ষে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। বিকাশ অ্যাকাউন্ট নেই, এমন নম্বরে সেন্ডমানি সফল হলে প্রেরক বিকাশ গ্রাহক পেয়ে যাবেন ১৫ টাকা ক্যাশব্যাক।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত