ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন ‘অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আঘাত পেয়েছি’

‘অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আঘাত পেয়েছি’

তাসনিয়া ফারিণ

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইনসাফ’-এর মধ্য দিয়ে ঢালিউডের রুপালি পর্দায় অভিষেক ঘটেছে ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের। ভিন্নধর্মী অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় অভিনয় করতে গিয়ে চ্যালেঞ্জ নিতে হয়েছে এই অভিনেত্রীকে। এমনকি, অ্যাকশন দৃশ্যে অংশগ্রহণ করতে গিয়ে বেশ কয়েকবার আহতও হয়েছেন তিনি।

অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিণ বলেন,“আমি যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে যাই, তখন ফিজিক্যাল ও মেন্টাল ট্রেনিং করতে হয়েছে। ফাইট ডিরেক্টরদের কাছ থেকে ধারণা নিতে হয়েছে। ক্যামেরার সামনে অ্যাকশন পারফর্ম করা একেবারেই আলাদা অভিজ্ঞতা। সত্যি বলতে, এই দৃশ্যগুলো করতে গিয়ে আমি একাধিকবার আঘাত পেয়েছি।”

প্রথম সিনেমা হিসেবে দর্শকদের প্রতিক্রিয়া কেমন পেয়েছেন জানতে চাইলে ফারিণ জানান,
“আমি সিনেমায় কাজ করে একটা বড় চ্যালেঞ্জ নিয়েছিলাম। আর এখন সেই চ্যালেঞ্জের ফলাফল চোখের সামনে দেখতে পাচ্ছি। দর্শকরা সিনেমাটিকে ভালোভাবে গ্রহণ করেছেন বলেই মনে হয়েছে আমার। এটা আমার জন্য একটি আশীর্বাদ।”

সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় নির্মিত ‘ইনসাফ’ সিনেমায় তাসনিয়া ফারিণের পাশাপাশি অভিনয় করেছেন জনপ্রিয় তারকা শরিফুল রাজ, মোশাররফ করিমসহ আরও অনেকে।

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এ সিনেমাটি বর্তমানে দেশের বিভিন্ন সিনেপ্লেক্স ও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত